মাসে মাসে ১০০০ টাকা অর্থ সাহায্যের ঘোষণা করলো মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, কারা পাবেন এই নতুন প্রকল্পের টাকা? জানুন বিস্তারিত

Parna Mandal

Jai Bangla Prakalpa News: পশ্চিমবঙ্গ সরকারের তরফে রাজ্যের সাধারন মানুষের জন্য একাধিক জন্য কল্যাণমূলক প্রকল্প চালু করেছে। এবার আবারও চালু হলো নতুন প্রকল্পের যেখানে প্রতি মাসে ১০০০ টাকা অর্থ সাহায্য দেওয়া হবে সরকারের তরফে।

আপনিও কি বাড়িতে বসেই মাসে মাসে ১০০০ টাকার অর্থ সাহায্য পেতে চান তবে আজকের প্রতিবেদনটি আপনার জন্যই। আজ আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গ সরকারের নতুন প্রকল্প জয় বাংলা প্রকল্প নিয়ে।

তবে শুধু জয় বাংলাই নয়, লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রী, যুবশ্রী, বয়স্ক ভাতার মতো একাধিক আর্থিক প্রকল্প রয়েছে পশ্চিমবঙ্গ সরকারের। আজ এরকমই একটি জন্য কল্যাণমূলক প্রকল্প নিয়েই হবে আলোচনা। কিভাবে আবেদন করবেন এবং কারা এই মাসিক ১০০০ টাকা পাবেন চলুন জেনে নিই।

জয় বাংলা প্রকল্পের সুবিধা:

চলতি বছরের ফেব্রুয়ারি মাসে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার তার বাৎসরিক বাজেট পেশ করে। সেখানে রাজ্যের সরকারি কর্মীদের ৪ শতাংশ ডিএ বাড়ার ঘোষণাও করা হয়। কিন্তু সেই সময় জয় বাংলা প্রকল্প নিয়ে বড় কোনো ঘোষণা শোনা যায়নি। যা নিয়ে রাজ্যের বাসিন্দাদের একাংশের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছিল। কারণ অনেকেই আশা করেছিলেন এবার হয়তো প্রকল্পগুলোর টাকার পরিমাণ বৃদ্ধি পাবে। তবে এমনটা না হওয়ায় অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন।

জয় বাংলা প্রকল্পের টাকার পরিমাণ বৃদ্ধি:

তবে সূত্রের খবর অনুযায়ী কিছুটা বাড়তে পারে জয় বাংলা প্রকল্পের টাকার পরিমাণ। জানা যাচ্ছে ২০২৬ সালের বিধানসভা ভোটের আগেই আসতে পারে সুখবর। তবে শুধু এই প্রকল্পে নয় অন্যান্য প্রকল্পের ক্ষেত্রেও অর্থের পরিমাণ বাড়তে পারে বলে অনুমান করা যাচ্ছে।

কোন প্রকল্পে ১০০০ টাকার মাসিক পেনশন দেওয়া হচ্ছে জানুন:

এই বিশেষ প্রকল্পে ৬০ বছর বয়স থেকে ১০০০ টাকা করে মাসিক পেনশন দেওয়ার কথা জানা যাচ্ছে। তবে এটি বার্ধক্য ভাতা নয়। এই প্রকল্পের নাম জয় বাংলা প্রকল্প। এই বিশেষ প্রকল্পে শুধুমাত্র বৃদ্ধরা নয় তফসিলি জাতি বা উপজাতির মানুষ সহ সাধারণ মানুষরাও এই প্রকল্পের সুবিধা পাবেন।

তবে আবেদন করার জন্য বিপিএল রেশন কার্ড থাকা বাঞ্ছনীয় করা হয়েছে। এই রেশন কার্ড নিয়ে দুয়ারে সরকারের ক্যাম্পে গিয়ে জয় বাংলা প্রকল্পের আবেদন পত্র সঠিক ভাবে পূরন করে সমস্ত নথি দিয়ে জমা করতে হবে। তাই দেরি না করে আগামী দুয়ারে সরকারের ক্যাম্পে যোগাযোগ করুন।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x